ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানব বন্ধন

আজাদুল ইসলাম আজাদ, পীরগঞ্জ, রংপুর : রংপুর পীরগঞ্জ হাতিবান্ধা উচ্চ বিদ্যালয় ১২ জন এস এস সি পরীক্ষার্থী পরীক্ষা না দিতে পারায় ছাত্র-ছাত্রী ও অভিবাকদের ঐ স্কুলে গত বৃহস্পতিবার বেলা ১১ টায় মানববন্ধন ও বিক্ষোভ করে।

অভিভাবক সুত্রে যানাযায় ৪১ জন এস এস সি পরিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্র কে পাঠ্যদান দেওয়া হয়েছে অর্থনীতি,২৭/০২/১৯ তারিখে পরীক্ষার ছিল পৌরনীতি কিন্তু ঐ ১২ পরীক্ষার্থীরা যানে তাদের পরীক্ষা দিতে হবে অর্থনীতি ঐ ১২ জন পরীক্ষার্থীও দ্বায়ীত্ব কে নেবে। এ বিষয়ে অভিভাবকরা জানান প্রধান শিক্ষকের দ্বায়িত্বহীনতার কারনে শিক্ষার্থীরা এ ঘটনার শিকার হন। এ বিষয়কে কেন্দ্র করে অই স্কুলে ক্ষোভের সৃষ্টি হলে অভিভাবক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বিক্ষোব ও মানব বন্ধন করে মাঠে, স্কুল ঘেরাও করে এর প্রতিকার চায়। এ ছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ টি নিয়োগ বাণীজ্য ও ক্লাস ফাকি সহ অনিয়ম ও দূর্নীতির নানা অভিযোগ তাদের বক্তবে উঠে আসে। উল্লেখ্য আন্দোলনের এপর্যায়ে এলাকাবাসী অভিবাবক ছাত্র-ছাত্রীরা মিলে প্রধান শিক্ষকে তার রুমে অবরুদ্ধ করে রাখে পরে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীকে আশ্বাস প্রদান করলে এলাকাবাসী শান্ত হন।