সিকৃবি প্রতিনিধি : বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড সিলেট আঞ্চলিক উৎসব-২০১৯ অনুষ্ঠিত। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন মাঠে শনিবার সকাল ৯ টায় উদ্বোধন উৎসবের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড আঞ্চলিক কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় কুন্ড’র সভাপতিত্বে উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তররের পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
এর আগে গত ৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত চলে রেজিস্ট্রেশন। সিলেট বিভাগের ৪ টি জেলার বিভিন্ন স্কুল থেকে তিনটি ক্যাটাগরিতে ৫২৬ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ১১০ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে (নবম-দশম) ২৪২ জন ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে (একাদশ-দ্বাদশ) ১৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।