ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান বোমা হামলাস্থলের তথ্য গোপন করছে : ভারত

অনলাইন ডেস্ক : বালাকোটে ভারতীয় বিমান হামলাস্থলে সাংবাদিকদের ঢুকতে না দিয়ে পাকিস্তান সেখানকার অনেক তথ্যই গোপন করছে বলে অভিযোগ করেছে ভারত।
পাকিস্তানের উত্তরপূর্বের পার্বত্যাঞ্চলে মাদ্রাসা এলাকায় নিরাপত্তা উদ্বেগের কথা বলে রয়টার্সের একদল সাংবাদিককে যেতে বাধা দিয়েছে পাক নিরাপত্তা কর্মকর্তারা।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, পাকিস্তান এখন ওই স্থানে ঢুকতে দিতে বাধা দিচ্ছে। এর মানে তাদের অনেক কিছুই লুকানোর আছে।

কিন্তু স্যাটেলাইটের ছবিতে হামলাস্থলে ভবনগুলো অক্ষত আছে দেখতে পাওয়া গেছে – এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে রবীশ কুমার সেখানে ভারতীয় বিমান হামলা সফল হয়েছে বলে ফের দাবি করেন।