ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত হাফিজের পরিবারের সন্ধান চানঃ সৌদি আরব বাংলাদেশ দূতাবাস

সৌদি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এর তথ্যানুযায়ী ২০০০ সালে প্রায় ২১ বছর আগে এনালগ হাতে লেখা পাসপোর্ট নিয়ে সৌদি আরব আসেন জনাব হাফিজ।

সর্বশেষ ১১ বছর পূর্বে দেশে ছুটিতে গিয়ে ছিলেন তিনি। তারপরে আর দেশে যাওয়া হয়নি তার। হাতে লেখা এনালগ পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে কিন্তু নবায়ন করে তিনি নতুন পাসপোর্ট নেননি। জাওয়াযাত (সৌদি পাসপোর্ট এন্ড ইমেগ্রেশন ডিপার্টমেন্ট ) থেকে তার যে তথ্য পাওয়া যায়, তাতে হাতে লেখা পাসপোর্টের শুধু নাম্বার লেখা আছে।

পাসপোর্ট নাম্বারের পূর্বে যে একটা এবিসি(ABC) অক্ষর লেখা সিরিয়াল থাকে তাও নেই তার পাসপোর্ট নাম্বারের সাথে। ফলে পাসপোর্ট ডাটাবেজে তার কোন তথ্য খুজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ এই সময়ে তার ইকামার মেয়াদও শেষ হয়েছে কিন্তু তিনি ইকামা নবায়নও করেনি।এমতাবস্থায় কিছুদিন আগে পূর্বাঞ্চলীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে খোবারের তোকবা ডিপোর্টেশনে ডিপোর্টের জন্য ছিলেন। কিন্তু সময় আর তাকে এবার সুযোগ দেয়নি।

হটাৎ কার্ডিয়াক এরেস্ট হলে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর তিনি সেখানেই মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) কিন্তু নিহত হাফিজের সঠিক পরিচয় না থাকায় জটিলতায় পরেন বাংলাদেশ দূতাবাস! নিহত হাফিজের মৃতদেহ সৌদিতে দাফন করবে না দেশে পাঠানো হবে এই নিয়ে। কারণ সৌদি আরবে দূতাবাসের নিয়মানুযায়ী মৃতের পরিবারের ইচ্ছাই মৃতদেহ দেশে প্রেরণ বা সৌদিতে দাফন করা হয়। কিন্তু বাংলাদেশ দূতাবাসের কাছে নিহত হাফিজের পরিবারের কোন তথ্য নেই। শুধু তার নাম হাফিজ আর পিতার নাম আমিন এই তথ্য টুকু ছাড়া।

সৌদি আরব বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পেইজসহ নানা ভাবে নিহত হাফিজের স্বজনদের সন্ধানের জন্য হাফিজের ছবি সহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং দূতাবাসের ডেথ সেকশনের ফোন নাম্বারে (০০৯৬৬৫৭০২১২১৮০) কল অথবা হোয়াইট আপে ম্যাসেজ অথবা ইমেইল deathinfo2015@gmail.com করে জানাতে বিশেষ ভাবে অনুরোধ করেছেন।