ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে রেললাইনে অনুপ্রবেশকারী, বন্ধ ইউরোস্টারের ট্রেন

লন্ডনের ব্যস্ত সেন্ট প্যানক্রাস রেলস্টেশনের কাছে রেললাইনে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ইউরোস্টার যুক্তরাজ্যে তাদের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার জিএমটি ১৯:০০ থেকে সেন্ট প্যানক্রাস স্টেশনের কাছে এক ব্যক্তি ‘বিপজ্জনকভাবে ঘোরাফেরা করছে’।

নিরাপত্তার খাতিরে স্টেশনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যে কারণে কোনো ট্রেন স্টেশনে ঢুকতে বা বের হতে পারছে না।

লন্ডন থেকে প্যারিস ও ব্রাসেলসে যাতায়াত করা ইউরোস্টারের দ্রুতগতির ট্রেন যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে সংযোগস্থাপনকারী ‘চ্যানেল টানেল’ দিয়ে চলাচল করে।

ইউরোস্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে যাত্রীদের শনিবার সকালে ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “রেললাইনে অনুপ্রবেশকারীর কারণে আমরা আজ সকালে লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী এবং সেখান থেকে ছাড়া সব ট্রেন চলাচল স্থগিত করেছি ।”

পুলিশ রাত থেকে ওই অনুপ্রবেশকারীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে বলে জানায় বিবিসি।