ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের ৫ আসনে ৪৫ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী

চাঁদপুরের ৫ আসনে ৪৫ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী
চাঁদপুর-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন

চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। দলীয় মনোনয়নপত্র বিতরণের শেষদিন মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত এই আসনগুলোতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তারা।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম তুলেছেন আট জন, চাঁদপুর-২ (মতলব) আসনে ১১ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ছয় জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১০ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৯ জন।

চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এমপি, সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. গোলাম হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণার বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, জাপান আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন শিপলু, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ও লন্ডনপ্রবাসী সাখাওয়াত হোসেন টিটু।

চাঁদপুর-২ (মতলব) আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন রুহুল এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জেসমিন সুলতানা, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য এম ইসফাক আহসান, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালি, নায়েমের সাবেক মহাপরিচালক ও পদ্মা সেতু জীববৈচিত্র্য সংরক্ষণ প্রোগ্রামের টিম লিডার অধ্যাপক ড. মো. লোকমান হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, কৃষকলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. রেদওয়ান খান বোরহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কেন্দ্র