ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে রাতে নৌকায় দিনে ঈগল

অর্থের বিনিময়ে রাতে নৌকার ভোট এবং দিনের বেলায় ঈগলের নির্বাচনে অংশগ্রহণ করেছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

জানাযায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে যার যার মত প্রচারণায় ব্যস্ত, সেই সুযোগে দুই প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন সাবেক ছাত্রলীগ নেতা লিটন খাঁন।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় আওয়ামী লীগ এর নেতাদের কাছ থেকে জানা যায়, দুই প্রার্থীর কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে নির্বাচনীয় প্রচারণায় নেমেছে লিটন খাঁন ও তার বাহিনি। বর্তমান তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ রায়গঞ্জ উপজেলা ও সাবেক সাংগঠনিক সম্পাদক কলেজ শাখা ছাত্রলীগ লিটন খান, নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে চালিয়ে যাচ্ছেন দুমুখী পদক্ষেপ। এতে করে আওয়ামী লীগের ভিতরে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে,
কেউ কেউ বলছেন একই ব্যক্তি যদি দুজনের পক্ষ নিয়ে ভোট চাই, তাহলে বিভ্রান্ত সৃষ্টি হবে জনমনে, এতে করে দলের ব্যাপক ক্ষতি হতে পারে, এই ধরনের মোনাফেক মার্কা লোক আওয়ামী লীগে থাকলে, ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে দলটি। আওয়ামী লীগ মনোনীত নৌকা পথিকে ডা: আব্দুল আজিজের রাতের প্রচারণায় এই নেতা অংশগ্রহণ করে, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী নৌকার বিপরীতে কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইটের ঈগল মার্কা প্রতীকে দিনের বেলায় নির্বাচনী জনসংযোগে নেতা লিটনকে দেখতে পাওয়া যায়। বিষয়টি নিয়ে দলের ভেতরের বিভিন্ন মহলে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। আওয়ামী লীগ দলীয় নেতাদের মধ্যেও চলছে নানা জল্পনা কল্পনা।আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করেন, এই ধরনের কাজে যারা যুক্ত হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত।