ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল
মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান চৌধুরী একই আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি গত ৬ জানুয়ারি দলীয় লোকজনের ওপর হাত দিলে পুলিশের হাত কেটে নেয়ার হুমকি দিয়েছিলেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়।

নির্বাচন কমিশনের সচিব জানান, মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের তদন্ত করে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিলের ফলে চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের আরেক প্রার্থী মোহাম্মদ ফারুক। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি।