ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে নসিমন উল্টো দুর্ঘটনা ঘটে। ছবি- সংগৃহীত

 

নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেমন (৪৫)। তারা উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী নসিমনে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন।