ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে হত্যা মামলার রহস্য উন্মোচন, প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের লাখাইয়ে আলোচিত বুধ লাল দাস হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় বুধ লাল দাস হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী বাবুল মিয়া (৪৫) ও  তাঁর ছেলে আব্দুল করীম (২২) নামে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকের বিষয়ে তিনি আরো জানান, শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার সময় চট্টগ্রাম এর পতেঙ্গা থানার পুলিশের সহযোগিতায় পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চরগাঁও গ্রামের মৃত জবান উল্লার ছেলে বাবুল মিয়া ও বাবুল মিয়ার ছেলে আব্দুল করীমকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত আসামীদেরকে রবিবার (১৪ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে বিজ্ঞ আদালত প্রেরণ করা হবে।
উল্লেখ্য গত ১০ জানুয়ারি দিবাগত রাতে ভরপূর্নী গ্রামে মেলা থেকে বাড়ী ফেরার পথে কাঠালকান্দি মাঠের পূর্ব উত্তরে বাবুল মিয়া গং আসামীগন বুধ লাল দাসকে খুন করে । এ ঘটনায় শুক্রবার থানায় মৃতের স্ত্রী জয়মালা রাণী বাদী হয়ে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।