বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মোনতাজউদ্দিন মোশারফ (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোনতাজউদ্দিন মোশারফের ভাড়া বাসায় বস্তাবন্দি তিন কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
আটক মোশারফ কুমিল্লার দাউকান্দি থানার কলাসোনা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
তিনি জানান, মোশারফ দীর্ঘদিন ধরে বরিশালে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
এ ঘটনায় বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল জলিল।