ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার

কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০জন আসামিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জানুয়ারি) মধ্য ও ভোররাতে ৪ থানায় জিআর ওয়ারেন্ট মূলে ৪ জন ও সিআর ওয়ারেন্ট মূলে ৮ জন, নিয়মিত মামলায় ৩ থানায় গ্রেফতার ৪ জন ও পুর্বের মামলায় ৪ জনসহ মোট ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে। ফৌজদারি অপরাধ চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর।