ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোগী ভর্তি করে সময় ক্ষেপণ করায় গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে জমজ শিশুর মৃত্যু

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের সময় জমজ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, গোসাইরহাট উপজেলার আলাওল পুর ইউনিয়নের চর জালালপুর গ্রামের জালাল উদ্দীনের গর্ভবতী স্ত্রীকে ভোরবেলা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, দায়িত্বরত চিকিৎসকরা বিলম্বে অপারেশন শুরু করেন। সিজারের দায়িত্বে ছিলেন জুনিয়র কনসালটেন্ট ( গাইনী এন্ড অবস) ডা. সাদিয়া শারমিন সুবর্না ও পঃপঃ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান অপারেশন ( সিজার) শেষে জমজ নবজাতকদের মৃত ঘোষনা করেন তারা।
স্থানীয়রা আরও জানান ভূক্তভোগীরা, হাসপাতালের স্থানীয় সন্ত্রাসীদের চাপের মুখে কোনো অভিযোগ না করেই চলে যান, যার ফলে তারা থানা পুলিশ কিংবা গণমাধ্যমের সাথেও কথা বলতে পারেননি। স্থানীয়দের তাদের দাবি এঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক, তানাহলে সরকারী হাসপাতালের প্রতি দিন দিন মানুষের অনীহার সৃষ্টি হবে, এতে বেসরকারি ক্লিনিক লাভবান হবে ও সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা থাকে।

এবিষয়ে জানতে প্রতিবেদক গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমানকে ও ডা. সাদিয়া শারমিন সুবর্নার মুঠো ফোনে একাধীকবার কল করলেও তারা কেউই ফোন কল রিসিভ করেননি।

এবিষয়ে জেলা সিভিল সার্জন আবুল হাদী মোহাম্মদ শাহ্ পরান প্রথমে বলেন, আমি ঘটনাটি জানিনা, তার পর তিনি গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে, কিছুক্ষণ পরে ফোন করে জানান জমজ শিশু দুটি আগেই মায়ের পেটেই মারা গিয়েছিলো, পরে কনসাল্টেন্টরা পরামর্শ করে সিজার করেন। রোগী আসার পর আজ তার অপারেশনের আগে আলট্রাসনোগ্রাফি করানো হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেন।