ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোছা. মনিজা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (৩ মার্চ) সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলাধীন শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিজা খাতুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের মো. হোসেন আলীর স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মনিজা খাতুন। এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিজা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।