জয়পুরহাট: জয়পুরহাটে কিশোর গ্যাং লিডার রাব্বিসহ তিন কিশোরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-০৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রোববার (০২ মার্চ) রাতে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, সম্প্রতি জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে। তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভাদসা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে হাতেনাতে আটক করে।
রাতেই তাদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।