ফরিদপুরের সালথায় ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১০ মার্চ) দুপুরে তাদেরকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকরা হলেন- সালথার পুরুরা মৃধাপাড়া এলাকার মৃত আব্দুল গণি মোল্যার ছেলে মামুন মোল্যা (৩০) ও পাশের পুরুরা ভদ্রপাড়া এলাকার মৃত অনিল সরকারের ছেলে টুটুল সরকার (৩৫)।
এর আগে শনিবার রাতে সালথার পুরুরা ভদ্রপাড়ার সোনার বটতলা মোড় নামক এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ওই দুই মাদক কারবারির নামে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।