বগুড়ার শাজাহানপুর বগুড়া-ঢাকা মহাসড়কের উপর জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলন করায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়া।
বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ৮টায় উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর বগুড়া-ঢাকা মহাসড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাইফুল ইসলাম (৪৭), পিতা মো. সাত্তার আলী, গ্রাম বেতগাড়ী, মো. রিপন (২৬), পিতা আব্দুল্লাহ, গ্রাম সুজাবাদ, উপজেলা শাজাহানপুর, মো. মহিদুল ইসলাম (২৯), পিতা মৃত মজিবর রহমান, গ্রাম তালোড়া (উত্তরপাড়া), উপজেলা দুপচাঁচিয়া বগুড়া।
র্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি রশিদ বই ও টর্চ লাইট জব্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাক ড্রাইভারদের থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা সোপর্দ করা হয়েছে।