ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ ।

আটক মাদক কারবারী উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকার মীর কাশেমের ছেলে শাহজাহান প্রকাশ লালু (২৪) । রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ শাহাদাত সিরাজী। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে শাহজাহানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।