ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীতে একজনের একমাসের কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে হরেন্দ্র নাথ বিশ্বাস নামক এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন।

জানাযায়, হরেন্দ্র নাথ বিশ্বাস এক সময় প্রাণিসম্পদ অফিসে কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি পশু চিকিৎসা শুরু করেন। আজ একজন খামারি তার গরুর ভুল চিকিৎসার শিকার হয়ে প্রাণি সম্পদ অফিসে এসে অভিযোগ করেন। সে প্রেক্ষিতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি বিষয়টির সত্যতা পেয়ে হরেন্দ্রনাথ বিশ্বাস কে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৫ ধারা মোতাবেক একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।