ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ২ অপহরণকারী গ্রেফতার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শিলখালী এলাকায় অভিযান চালিয়ে ২ জন দুর্ধর্ষ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বাহাদুর(২৮) ও বাবুলা(৩২)।
শনিবার (২৭ এপ্রিল) সকালে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ ওসমান গণি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর রাত ৪টার দিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গণি’র নির্দেশনায় এসআই মো. দস্তগীর হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম বাহারছড়ার শীলখালী এলাকায় অভিযান চালিয়ে দুই জন অপহরণকারীকে গ্রেফতার করে।
আসামিদের মধ্যে একজন উত্তর শীলখালী এলাকার মৃত অলি চাঁনের ছেলে বাহাদুর(২৮) এবং অন্যজন একই এলাকার মোজাহেরুল ইসলাম প্রঃ গুরুতাইন্না মাইজ্যার ছেলে বাবুলা(৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- হেলাল, মোর্শেদ ও বদরুজ সিন্ডিকেটের (অপহরণকারী) সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন হেলাল, মোর্শেদ ও বদরুজের নেতৃত্বে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে।
উল্লেখ্য: সম্প্রতি টেকনাফে ১০ জন কৃষক (ভিকটিম) অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়। মামলার নং নাম্বার-৫৬ যার তদন্তকারী কর্মকর্তা হলেন এসআই মো. দস্তগীর হোসেন। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এর আগেও তিনজনকে গ্রেফতার করা হয়। তিনজনই বিজ্ঞ আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।