ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ২ হাজার ৮০০টি ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকদের বুধবার (২৯ মে) বিকেলে ফরিদপুরের আদালতে পাঠারো হয়েছে।
আটকরা হলেন- বোয়ালমারী উপজেলার চণ্ডিবিলা এলাকার মো. মুসা (২৮) ও একই এলাকার ইরান মোল্যা (৪২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ওই দুই মাদককারবারিকে বুধবার বিকেলে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।