ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবা উপজেলায় পিকআপভ্যানের চাপায় আলী হোসেন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১০ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, পিকআপভ্যানটি আখাউড়া তন্তর বাজার থেকে মাছ বিক্রি করে ফেরার সময় ওই মহাসড়কের পাশে পথচারী আলী হোসেনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিকআপভ্যানটিকে জব্দ করা হলে চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।