গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকায় মাটি খুঁড়ার সময় পাওয়া গেছে কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তু।
সোমবার ( ৮ জুলাই) মাটির নিচ থেকে এসব গ্রেনেড পাওয়া যায়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করা হবে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালাবদ্ধ করে রাখা হয়েছে। গ্রেনেড সদৃশ বস্তুগুলো পরীক্ষার জন্য ঢাকা থেকে বোম্ব ডিসপোসেবল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।