ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দায় আল আমিন নামে সিআর ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় এএস আই সুজন, এএসআই আরমান ও এএসআই সোহেল রানাকে নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি আল আমিন তারাকান্দা উপজেলার মোজাহারদী গ্রামের মৃত আঃ মান্নান ও মনোয়ারা বেগমের পুত্র।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, গ্রেফতারকৃত আসামি আল আমিনকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।