ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এটি সচিবালয়ে পুলিশি ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্টে রয়েছে।
এদিকে বায়তুল মোকাররমের সামনে শতাধিক পুলিশ ব্যারিকেডসহ সজ্জিত অবস্থায় প্রস্তুত আছেন। এছাড়াও সচিবালয়ের বিভিন্ন গেইটের সামনে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন। একইসঙ্গে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা হয়েছে।
এর আগে রোববার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জমায়েত হয়।
