জামালপুর: জামালপুর-সরিষাবাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের স্লুইচগেট মোড়ে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হবে।