নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
শুক্রবার (৯ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সয়ে এক পোস্টে অভিনন্দন জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।