গার্মেন্টস কারখানায় নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।
গতকাল (৪ সেপ্টেম্বর) বুধবার সকালে মিরাশপাড়া নদী বন্দর পানির পাম্প এলাকার বিভিন্ন গার্মেন্টস কারখানায় নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
জানা যায়, গার্মেন্টস কারখানা অধ্যুষিত এলাকা টঙ্গী, গাছা ও চৌরাস্তারসহ বিভিন্ন কারখানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন,টঙ্গী থানার সাবেক যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, এড. শহিদুল ইসলাম, শামীম আহমেদ বাবু, আলমগীর হোসেন পাঠান,আব্দুল খালেদ, আলী হোসেন, মোমেন ফকির, পলাশ, দিপু, শ্যামল, আমির হোসেন মরু, বিল্লাহ হোসেন, আলী আহমেদ টুটুল, বদরুদ্দীন, মো. গোলাম মিয়া, মোহন মিয়া প্রমুখ। অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন কারখানার মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কর্মপরিবেশ নিয়ে কথা বলেন। গার্মেন্টস সেক্টরের স্থিতিশীল পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে, সে জন্য তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিএনপির এ ধরনের কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন মালিক ও শ্রমিকরা।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, কোনো একটা পক্ষ যেন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এ জন্য আমরা কারখানা কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখব। এ সময় বিএনপির নেতা সালাহউদ্দিন বলেন, কারখানায় বিভিন্ন দাবি আদায়ের নামে কিছু লোক শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে নানা ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।