ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৮।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।