ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে এক বাসকে অপর বাসের ধাক্কা, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক নিহত

মাদারীপুরের শিবচরে একটি বাসকে অপর বাস পেছন থেকে ধাক্কা দিলে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনের সূর্যনগর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি  বলেন, ‘ঢাকা থেকে আসা দক্ষিণাঞ্চলগামী দুটি বাস একটির পেছনে অপরটি ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশেই থামানো একটি ট্রাকের চালক সড়কে দাঁড়িয়ে ছিলেন। বাসটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শাকিল আহমেদ আরও বলেন, এ ঘটনায় দুই বাসের যাত্রীরাও আহত হয়েছেন। তাঁদের সংখ্যা অন্তত ১০। তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।