ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে ডোবা থেকে নাহিয়ান নুর আরবি (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের বাড়ির পাশের পুকুর  থেকে লাশ উদ্ধার করা হয়েছে।  মৃত নাহিয়ান নুর আরবি ওই ইউনিয়নের নুর আলমের মেয়ে। ওই শিশু  শনিবার বিকেলে নিখোঁজ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায় ওই শিশু। মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হন। সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা ডোবায় চেষ্টা করে না পেয়ে ফিরে যান। আজ রোববার সকালে ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন,মাছ ধরতে গিয়ে ওই শিশু নিখোঁজের পর আজ সকালে তার লাশ উদ্ধার হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।