মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পার্থ ও অয়ন। পথে যাত্রীছাউনির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।