ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুরে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এসময় ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।
জানা গেছে,  মা ইলিশ রক্ষার অভিযানে দুই উপজেলার মাথাভাঙ্গা, শয়তানখালি, আকটের চর, চন্দ্রপাড়া, নারিকেলবাড়িয়ার পদ্মা নদীর বিভিন্ন জল সীমানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারি জেলেরা পালিয়ে গেলেও মাছ ও জাল ফেলে যায়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, ক্ষেত্র সহকারী শামীম আরেফিন প্রমুখ।