ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ১৫ জেলেকে আটক করেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ৫৫ কেজি ইলিশ মাছ ও ইঞ্জিনচালিত মাছ ধরার তিনটি নৌকা জব্দ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পরে আটক জেলেদের মধ্যে ১২ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং বয়স কম হওয়ায় তিনজনকে দুই হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন।