চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার কালিরহাট এলাকায় বৈলতলী আনোয়ারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথার মগজ বের হয়ে গেছে। মুখ থেঁতলে গেছে। বুকের পাজরও ভাঙা ছিল।
তবে কীভাবে দুর্ঘটনা হয়েছে, জানা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।