ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দালালসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার দেবনগর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দালালসহ ৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে মাধবপুর দেবনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদপুর এলাকার মৃত গনেশ সরকারের ছেলে পরিমল সরকার (৫৫) , একি এলাকার লক্ষ্মী সরকারের ছেলে তাপস সরকার (৩৫) ও শ্যামল সরকারের ছেলে স্বপন সরকার (৪৫), বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকার রায় কুমার মজুমদারের ছেলে দুর্জয় মজুমদার (১৯) ও মাধবপুর উপজেলার দেবনগর এলাকার মৃত আবু সামার ছেলে দালাল মোহাম্মদ আলী (৬০)।

 

২৫ বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দালাল মোহাম্মদ আলীর মাধ্যমে তারা ভারতে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দালালসহ পাঁচ বাংলাদেশিকে মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।