ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২৪ উপলক্ষে অতিরিক্ত আইজিপির পরিদর্শন

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নৌ অঞ্চলের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। মঙ্গলবার সকালে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে সকালে নৌ অঞ্চলের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান  চাঁদপুর অঞ্চলের বিভিন্ন স্থানে নৌ পথে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম পর্যালোচনাকালে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের উপর জোর দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত  ডিআইজি  মোহাম্মদ আলমগীর হোসেন এবং নৌ-পুলিশ সুপার মুক্তা ধর।
পরে সকাল ১১টায় অতিরিক্ত আইজিপি চাঁদপুরে মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।

 

সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান।