ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় এক দিনে ১৬৮২ মামলা, জরিমানা ৬৩ লাখ টাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ৬৩ লাখ টাকা জরিমানা ও ১৬৮২টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গতকাল রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে। এছাড়া, অভিযানকালে ২১৫টি গাড়ি ডাম্পিং ও ৪৭টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।