ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় বিভিন্ন দোকান মালিককে জরিমানা

কক্সবাজারের কুতুবদিয়ায় পন্যের মূল্য তালিকা না থাকায় বিভিন্ন দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার ধুরুং বাজারের মুদির দোকান, সবজির দোকান, ডিমের দোকান, মাংসের দোকান, মাছের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন কুতুবদিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও সহকারী কমিশনার ভুমি শাহাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরমান হোসেনসহ নৌবাহিনীর একটি টিম।