রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত দেড়টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। রনি রাজশাহী মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাড়ি নগরীর ভেড়িপাড়া এলাকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন বাপ্পি চৌধুরী রনি। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অস্ত্রধারী রনিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টায় রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।