ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজউকের নতুন চেয়ারম্যান হলেন সুলতান আহমেদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে রাজউকের চেয়ারম্যান করা হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান।

সোমবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে একই প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুল কাদিরকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করার কথা জানানো হয়েছে।

রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা আব্দুর রহমানের মেয়াদ শেষ হয় গত ১৪ মে। স্থলাভিষিক্ত হলেন বিসিএস (প্রশাসন) ৮ম ব্যাচের এ কর্মকর্তা সুলতান আহমেদ।