ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, রণক্ষেত্র ডেমরা

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা চালিয়েছে পুরান ঢাকার সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ির ডেমরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এর আগে গতকাল পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

পুলিশের ওয়ারী অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ঝামেলা হচ্ছে। এখন কথা বলার মতো অবস্থাতে নেই।