মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি কলেজের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আবদুল হাই সিদ্দিক সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান তালুকদার খোকনকে সভাপতি ও চিত্ত রঞ্জনকে বিদ্যোৎসাহী সদস্য করে এ কমিটি ঘোষণা করা হয়। আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজ কর্তৃপক্ষ।