ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কামালমুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় আটক করেন। যার আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩০ হাজার ৮৫০ টাকা।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান,  সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে কোন কিছু যেন প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি বদ্ধপরিকর। উদ্ধার হওয়া কাপড়গুলো আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।