ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলার চালিয়াতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান করে ইয়াবাগুলো উদ্ধার করে।

কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন লে. কমান্ডার বিএন সালাহউদ্দিন তানভীর রশিদ তানভীর (এক্স) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন খবরে টেকনাফের চালিয়াতলী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে  ১টি বস্তায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কোন পাচারকারীকে না পাওয়ায় ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পাচারকারীদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।