জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার মত বিনিময় সভা-২৪ অনুষ্ঠিত হয়েছে।
৬ই ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় শরীয়তপুর সদরের একটি রেস্তোরাঁয় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাওসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান এ সঞ্চলনায় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি, রাশেদ খান মেনন,সেক্রেটারি জাকির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার। ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি জীবন আহমেদ নানটু এবং সেক্রেটারি রাজামাল, খেলাফত মজলিসের সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাজ্জাদ হোসেন সোভন,বাবু,আদর শিবিরের অফিস সম্পাদক মেহেদী নিরব,এইচআরডি সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদসহ বিভিন্ন ছাত্র সংগঠন এর নেতৃবৃন্দ।