ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৪ দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জে ৪ দিনব্যাপী ঢাকা বোর্ডের আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

‘সুস্থ দেহ সুস্থ মন, মানসম্মত শিক্ষা অর্জন’-এই প্রতিপাদ্যে আজ রবিবার সকালে শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদরা শপথগ্রহণ করেন। পরে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন ও মাঠ প্রদক্ষিণ করা হয়। প্রতিযোগিতার ১৩টি ইভেন্টে জেলার ৩৭টি কলেজের ৪০০ ক্রীড়াবিদ অংশ নিয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) এ প্রতিযোগিতা সমাপ্ত হবে।