ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাসিলবাগ বুড়িগঙ্গা নদীতে ডুবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো- হাসিলবাগ গ্রামের আবু সালেহের ছেলে আবীর হোসেন (৭) ও সৈকত হোসেনের ছেলে চয়ন হোসেন (৮)।

জানা গেছে, দুপুরের দিকে বাবা-মার অজান্তে দুই শিশু বাড়ি থেকে টিনের ডোঙ্গা নিয়ে নদীতে যায় এবং তারা ঘুরতে থাকে। তাদের ঝাপাঝাপিতে ডোঙ্গার মধ্যে পানি ঢুকে নদীতে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়। এরপর বাড়িতে না ফেরায় বিকেল থেকে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে তারা দেখতে পান নদীর মধ্যে ডোঙ্গার মাথা ভেসে রয়েছে। তাক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন মাস্টার মামুনুর রশীদের নেতৃত্বে রাত ৭টার দিকে নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।