ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জে তেলের ট্যাংকারের ধাক্কায় নসিমনের হেলপার বায়েজিদ খান (১৪) নিহত হয়েছেন। এ সময় ড্রাইভারসহ আরো দুই জন আহত হন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ওই হেলপারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় খুলনাগামী একটি তেলের ট্যাংকার মাটি বহনকারী নসিমনকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বায়েজিদ খানসহ ৩ জন আহত হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মারাত্মক আহত বায়েজিদকে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষনা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।