ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনে সংঘর্ষে নিহত ১, আহত ৫

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসসহ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরহাদ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

462579057_1299969211188912_5790952335889039520_n_20241222_105322707

রোববার (২২ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে প্রথমে দু’টি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে দু’টি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একে অপরকে। এতে ক্ষতিগ্রস্ত হয় একটি বাসের পেছনের অংশ ও একটি বাসের সামনের অংশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। একই সময়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে আহত হন আরও কয়েকজন।

462567046_1596183147667311_6957520562344295752_n_20241222_105335325

এসব ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

acci_20241222_105419082

তিনি আরও বলেন, সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হন। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় প্রইভেটকার চালাক ফরহাদের (২৮) মৃত্যু হয়। ফরহাদ ফরিদপুরের চরদুয়ার এলাকার নুরু মুন্সীর ছেলে।

ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।